ads

মঙ্গলবার , ৩ জুন ২০২৫ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে কৃষকের গোলার ধান-ভুট্টা খেয়ে গেল বন্যহাতির দল

খোরশেদ আলম, ঝিনাইগাতী
জুন ৩, ২০২৫ ৪:৩৬ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে মোবারক হোসেন নামে আরও এক কৃষকের গোলার ধান-ভুট্টা খেয়ে গেছে বন্যহাতির দল। ২ জুন সোমবার রাতে উপজেলার নলকুড়া ইউনিয়নের সন্ধ্যাকুড়া গ্রামে ওই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত মোবারক হোসেন ওই গ্রামের মোতালেব হোসেনের ছেলে।

Shamol Bangla Ads

স্থানীয়রা জানান, সোমবার রাত ১২ টার দিকে অর্ধশতাধিক বন্যহাতির একটিদল গোমড়া ও সন্ধ্যাকুড়া এলাকায় তাণ্ডব চালায়। এসময় বন্যহাতির দল কৃষক মোবারক হোসেনের ঘরের বেড়া ভেঙে ঘরে থাকা ৩৫ মন ভুট্টা, ২০ মন ধান ও চাল খেয়ে ও পায়ে মাড়িয়ে সাবাড় করে দেয়। ঘরের আসবাবপত্রগুলো গুড়িয়ে দেয়। এ নিয়ে গত এক সপ্তাহে উপজেলার সীমান্তের গারো পাহাড়ে অন্তত ১০টি বাড়িতে হাতির আক্রমণের ঘটনা ঘটলো। এসব ক্ষতিগ্রস্ত কৃষকদের বাড়িঘর বনবিভাগের জমির উপর হওয়ায় ক্ষতিপূরণের টাকাও পাচ্ছেন না কৃষকরা। ফলে ক্ষতিগ্রস্ত কৃষকরা রয়েছেন চরম বিপাকে। বর্তমানে উপজেলার পাহাড়ি গ্রামগুলোতে বন্যহাতির তাণ্ডব অব্যাহত রয়েছে। ফলে আতঙ্কে দিনাতিপাত করছেন পাহাড়ি গ্রামবাসী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী বলেন, বনের জমিতে ঘর-বাড়ি নির্মাণ করে যেসব পরিবার রয়েছে তারা ক্ষতিপূরণের টাকা পাবেন না। যাদের জমির কাগজপত্র ঠিক আছে তারা ক্ষতিপূরণ পাবেন।

Need Ads
error: কপি হবে না!