কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মরত গ্রাম পুলিশদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে উপজেলা পরিষদ চত্ত¡রে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল আহ্সান তালুকদার কালীগঞ্জের বিভিন্ন ইউনিয়নে কর্মরত গ্রাম পুলিশদের সাথে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মত বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন- কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. নাজমূল হক ভূঁইয়া, বাহাদুরসাদী ইউনিয়ন পরিষদের চেয়াম্যান জয়নাল আবেদীন, মোক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান শরীফুল ইসলাম তোরন, জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান খাইরুল আলম, উপজেলা প্রকৌশলী মো. আমিনুর রহমান প্রমূখ। ইউএনও বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সকল ইউনিয়নে কর্মরত গ্রাম পুলিশদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। যাতে কোন দুষ্কৃতি দ্বারা কালীগঞ্জের ক্ষয়-ক্ষতি না হয়। এ জন্য সকলকে আরো দায়িত্ববান হয়ে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। তবে কারো দায়িত্বে অবহেলা থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে প্রশাসন।




