ads

মঙ্গলবার , ৩১ ডিসেম্বর ২০২৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ৬শ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ

স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ৩১, ২০২৪ ২:০১ অপরাহ্ণ

শেরপুরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে ৬শ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ জব্দ করা হয়েছে। ৩০ ডিসেম্বর সোমবার বিকেলে শহরের নয়আনী বাজারের তাসনিম ট্রেডার্সের একটি গোডাউন থেকে ওইসব পলিথিন জব্দ করা হয়। ওইসময় অভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে গোডাউন মালিক মো. ইছরাফিল মিয়া পালিয়ে যায়।

Shamol Bangla Ads

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী আশিক বাহার, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস সোমবার বিকেলে জেলা শহরের নয়আনী বাজারে অবৈধ পলিথিন ব্যবসায়ী মো. ইছরাফিল মিয়ার তাসনিম ট্রেডার্সে অভিযান চালান। ওইসময় মো. ইছরাফিল মিয়া অভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। পরে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী আশিক বাহার ও পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস একই বাজারের জমশেদ আলীর মার্কেটে মোঃ ইছরাফিল মিয়ার ভাড়া নেয়া গোডাউনের তালা ভেঙ্গে প্রায় ৬শ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করেন। যার বর্তমান বাজার মূল্য ১ লাখ ৩৬ হাজার ৫শ টাকা।

এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস বলেন, পরিবেশ রক্ষায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Shamol Bangla Ads

অভিযানকালে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক কার্যালয়ের পেশকার দুলাল হোসেন, এএসআই আনোয়ার হোসেনসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!