ads

শনিবার , ৭ ডিসেম্বর ২০২৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জাতীয় ঐক্যের নামে অনৈক্যের সূচনা হয়েছে: জি এম কাদের

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ৭, ২০২৪ ৪:৫৩ অপরাহ্ণ

জাতীয় ঐক্যের নামে অনৈক্যের সূচনা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। শনিবার জাপা চেয়ারম্যানের কার্যালয়ে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

Shamol Bangla Ads

জি এম কাদের বলেন, ৫০ শতাংশ মানুষকে জাতীয় ঐক্যের ডাক থেকে বাহিরে রেখে জাতীয় ঐক্যের নামে অনৈক্যর সূচনা করেছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, জাতিগতভাবে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হচ্ছে। আমরা বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছি।

জাপা চেয়ারম্যান বলেন, আমাদের পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হচ্ছে। আমরা এতই ঘৃণিত হয়ে গেলাম! দেশে অস্থিরতার বীজ বপন হয়ে গেল।

Shamol Bangla Ads

এ সময় সকলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানান জাতীয় পার্টির চেয়ারম্যান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!