ads

সোমবার , ১১ নভেম্বর ২০২৪ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল ৪ জনের

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১১, ২০২৪ ৮:৪৫ অপরাহ্ণ

ট্রেন লাইনের ওপর বসে কাজের টাকা ভাগ করতে গিয়ে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় করতোয়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়েছে। ১১ নভেম্বর সোমবার সন্ধ্যায় উপজেলার বাউরা ইউনিয়নের আলাউদ্দিন নগরে এ দুর্ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

নিহতরা হলেন উপজেলার জোংড়া ইউনিয়নের ইসলাম নগর গ্রামের আজিজার রহমান (৬৫), মোবারক হোসেন (৫৫), মকবুল হোসেন (৪৫) ও একই ইউনিয়নের মমিনপুর গ্রামের আব্দুল ওহাব (৪২)।

স্থানীয় লোকজন জানান, বিকেলে বাউরার আলাউদ্দিন নগর রেল স্টেশনে নামাজ আদায় করার পর ৪ জন সারাদিনের কাজের টাকা ভাগ করতে রেল লাইনে বসেন। ওই সময় পাশেই ধান মাড়াই মেশিন চলছিল। কিন্তু মেশিনের শব্দের কারণে বুড়িমারী রেলওয়ে স্টেশন থেকে করতোয়া এক্সপ্রেস (ট্রেন নং ৭১৩/৭১৪) ট্রেনটির শব্দ তারা পাননি। পরে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে ৪ জনের মৃত্যু হয়। খবর পেয়ে লালমনিরহাট জিআরপি থানা পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে। এ ঘটনার পর লালমনিরহাট জিআরপি থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

Shamol Bangla Ads

পাটগ্রাম স্টেশন মাস্টার নুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তারা ৪ জন দিনমজুরের কাজ করেন। নামাজ শেষে ট্রেন লাইনের ওপর বসে সারাদিনের কাজের টাকা ভাগ করার সময় এ ঘটনা ঘটে।

পাটগ্রাম থানার উপপরিদর্শক আল মোমেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কী কারণে এ দুর্ঘটনা, তা তদন্ত করা হচ্ছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!