ads

শনিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৪ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাড়ছে তিস্তার পানি, ৪ জেলায় বন্যার শঙ্কা

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ২৮, ২০২৪ ১:১৩ অপরাহ্ণ

অতিভারি বৃষ্টি ও উজানের ঢলে লালমনিরহাটে তিস্তা নদীর পানি আরো বৃদ্ধি পেয়েছে। এতে বিপৎসীমা অতিক্রম করে নদীতীরবর্তী চার জেলার কিছু নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। তবে এ পানি ধীরে ধীরে কমে যাবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ২৮ সেপ্টেম্বর শনিবার সকাল ৯টায় তিস্তা ব্যারাজ এলাকার ডালিয়া পয়েন্টে নদীটির পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।

Shamol Bangla Ads

এর আগে গতকাল সন্ধ্যা ৬টায় নদীটির পানি বিপৎসীমার ৩২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। পানি বৃদ্ধির ফলে বরাবরের মতো খোলা রয়েছে ব্যারাজের ৪৪টি জলকপাটের সবগুলো। অপরদিকে গত দুই দিনের মতো আজও অব্যাহত রয়েছে টানা বৃষ্টি। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, তিস্তার পানি আরো বৃদ্ধি পেয়ে বিপৎসীমা দিয়ে প্রবাহিত হয়ে লালমনিরহাটসহ নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামের নদীতীরবর্তী কিছু নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।

Shamol Bangla Ads

এদিকে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের নিম্নাঞ্চলের কিছু এলাকায় পানি ঢুকতে শুরু করেছে। নদীর পানি আরো বৃদ্ধি পেলে এসব এলাকায় বন্যা দেখা দিতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার জানান, পানি বৃদ্ধির ফলে তিস্তার তীরবর্তী কিছু এলাকা প্লাবিত হতে পারে। তবে ভয়ের কিছু নেই। আর আগামী কয়েক ঘণ্টা পর তিস্তার পানি ধীরে ধীরে কমতে শুরু করবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!