ads

বৃহস্পতিবার , ২৫ এপ্রিল ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নিজেকে ভালোবাসার মতো প্রেম দ্বিতীয়টি নেই : পরীমণি

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২৫, ২০২৪ ৩:৩৫ অপরাহ্ণ

ঢালিউড নায়িকা পরীমণি এখন অভিনয় আর ছেলে পূণ্যকে নিয়েই ব্যস্ত জীবন কাটাচ্ছেন। তবে নিজের প্রতিও তার রয়েছে অনেক ভালোবাসা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তেমনটাই জানান দিয়েছেন তিনি। বুধবার (২৪ এপ্রিল) নিজের ফেসবুক আইডিতে একটি ছবি পোস্ট করে পরীমণি জানিয়েছেন, নিজের প্রতি মুগ্ধতার কথা।

Shamol Bangla Ads

ছবিটির ক্যাপশনে পরী লিখেছেন, এমন মুগ্ধ হয়ে এর আগে নিজেকে চেয়ে দেখিনি কখনো। এখন দেখি। প্রানভরে নিজেকে দেখি। আর সাহস করে নিজেকে নিজের ভালোবাসার কথা জানান দেই। নিজেকে ভালোবাসার মতো প্রেম যে দ্বিতীয়টি আর নেই।

পরীর সেই ছবিতে মুগ্ধতার কথা জানিয়েছেন ভক্ত থেকে শুরু করে সহশিল্পীরাও। বিবাহবিচ্ছেদ, বোট ক্লাব কাণ্ড— নানা কারণে বিতর্ক থাকলেও পরীমণি ব্যস্ত থাকেন নিজেকে নিয়েই।

Shamol Bangla Ads

নিজের প্রতিই মুগ্ধতা, ভালোবাসার শেষ নেই তার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবি প্রকাশ করেই যেন আরও একবার সেই বার্তাটিই পৌঁছে দিতে চাইলেন।

সম্প্রতি ‘ফেলু বক্সী’ নামের কলকাতার একটি সিনেমার শুটিং করছেন পরীমণি। নির্মাতা দেবরাজ সিনহার ‘ফেলু বক্সী’তে পরীর সঙ্গে অভিনয় করছেন সোহম চক্রবর্তী ও মধুমিতা সরকার।

Need Ads
error: কপি হবে না!