ads

বুধবার , ২৪ এপ্রিল ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

লোহিত সাগরে নৌকা ডুবে ৩৩ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২৪, ২০২৪ ২:২৩ অপরাহ্ণ

লোহিত সাগরের জিবুতি উপকূলে অভিবাসীদের বহনকারী একটি নৌকা ডুবে কমপক্ষে ৩৩ জন নিহত হয়েছেন। ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। অন্যরা নিখোঁজ রয়েছেন। বুধবার এ নৌকা ডুবির ঘটনা ঘটে। খবর: বিবিসি

Shamol Bangla Ads

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ৩৩ অভিবাসনপ্রত্যাশী লোহিত সাগরের জিবুতি উপকূলে নৌকা ডুবে মারা গেছে।

জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা জানিয়েছে, লোহিত সাগর পাড়ি দিয়ে ইয়েমেন থেকে ইথিওপিয়ায় যাচ্ছিল ৭৭ অভিবাসনপ্রত্যাশী।

Shamol Bangla Ads

বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়েছে, মৎস্যজীবীরা অধিবাসী বহনকারী ওই নৌকা ডুবে যাওয়ার ঘটনা প্রত্যক্ষ করে উপকূলরক্ষীদের জানান। পরে উদ্ধারকারীরা ২০ জনেরও বেশি লোককে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। উদ্ধারের পর তাদের জিবুতির উপকূলে গডোরিয়া শহরে চিকিৎসা দেওয়া হয়। পরে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা আইওএম তাদের ইথিওপিয়ায় প্রত্যাবাসনের ব্যবস্থা করে।

জিবুতি কোস্টগার্ডের সিনিয়র কর্মকর্তা ইস ইইয়াহ বলেন, যারা ডুবে যাওয়া নৌকায় ছিলেন তারা ইয়েমেন ছেড়ে চলে যেতে চেয়েছিলেন।

Need Ads
error: কপি হবে না!