ads

শুক্রবার , ১২ এপ্রিল ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঈদের দিন হাউজফুল স্টার সিনেপ্লেক্স, টিকেট পাচ্ছে না দর্শক

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ১২, ২০২৪ ৭:২২ অপরাহ্ণ

ঈদে মুক্তি পাওয়া এক ডজন সিনেমার মধ্যে স্টার সিনেপ্লেক্সের সাতটি শাখায় প্রদর্শিত হচ্ছে ৮টি সিনেমা। এই আট সিনেমার মধ্যে সবচেয়ে বেশি শো পেয়েছে মিশুক মনি পরিচালিত ‘দেয়ালের দেশ’৷ সিনেপ্লেক্সের সব শাখা মিলিয়ে প্রতিদিন এর ১৭টি শো প্রদর্শিত হচ্ছে ছবিটি।

Shamol Bangla Ads

ঈদের প্রথম দনি থেকে বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে সব ক’টি শো হাউজফুল যাচ্ছে বলে জানিয়েছেন পরিচালক মিশুক মনির। তার ভাষ্য, দেয়ালের দেশ সিনেমা মুক্তির পর থেকে বেশ নার্ভাস ছিলাম। কিন্তু স্টার সিনেপ্লেক্সের প্রথম দিনে যে সুখবর পেলাম তাতে নার্ভাস কেটে গিয়েছে। প্রথম দিন সব ক’টি শো হাউজলফুল গিয়েছে। এবং দ্বিতীয় দিনের সবক’টি শোয়ে অগ্রিম টিকিটও বিক্রি হয়েছে। এটা আমাদের দেয়ালের দেশ সিনেমা টিমের জন্য দারুণ খুশির খবর।

দেয়ালের দেশ সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ ও শবনম বুবলী। সিনেমার ট্রেলারে দেখা যায় নিম্নশ্রেণির দুজন মানুষ রাজ ও বুবলীর মধ্যে প্রেম হয়। হঠাৎ আত্মহত্যার সিদ্ধান্ত নেন বুবলী। এরপর তাঁর লাশ নিয়েই বসবাস শুরু করেন রাজ। ট্রেলার ও গান প্রকাশের পর থেকেই দেয়ালের দেশ নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Shamol Bangla Ads

সিনেপ্লেক্সের জ্যৈষ্ঠ ব্যবস্থাপক মেজবাহ উদ্দিন আহমেদ দেয়ালের দেশ হাউজফুলের খবর জানিয়ে বলেন, এবারের ঈদের ৮টি ছবি প্রদর্শন করছে স্টার সিনেপ্লেক্স। আমাদের বিশ্বাস সবগুলো ছবিই দর্শক টানবে। গতকাল রাজকুমার, দেয়ালের দেশ ও কাজলরেখা সিনেমাগুলোর শো বেশ ভালো গিয়েছে। দ্বিতীয় দিনের টিকেও অগ্রিম সেল। আশা করি এ সপ্তাহ পুরোটাই ছবিগুলো হাউজফুল যাবে।

ঈদের ছবি দেয়ালের দেশের পর সর্বোচ্চ ১৩টি করে শো পেয়েছে হিমেল আশরাফের ‘রাজকুমার’ ও গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজলরেখা’। এছাড়া ‘ওমর’ পেয়েছে ১১টি শো, ‘মোনা: জ্বীন ২’ সাতটি, ‘মেঘনা কন্যা’ দুটি, ‘গ্রিন কার্ড’ দুটি এবং ‘আহারে জীবন’ পেয়েছে তিনটি শো।

এই ঈদে আটটি সিনেমা চালানোর সিদ্ধান্ত নিলেও এক ঈদে এত সিনেমা মুক্তির পক্ষে নন স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ। তিনি মনে করেন ঈদে এত ছবি মুক্তি না দিয়ে সারা বছর ধারাবাহিকভাবে যেন সিনেমা মুক্তি দেওয়া হয়।

Need Ads
error: কপি হবে না!