ads

বুধবার , ১০ এপ্রিল ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঈদে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ঝিনাইগাতীর একই পরিবারের ৩ জন নিহত

খোরশেদ আলম, ঝিনাইগাতী
এপ্রিল ১০, ২০২৪ ১০:৪৬ পূর্বাহ্ণ

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় শেরপুরের ঝিনাইগাতী উপজেলার এক পরিবারের স্বামী, স্ত্রী ও কোলের এক শিশু সন্তান নিহত হয়েছে। আহত হয়েছে অপর এক শিশু ছেলে। ৯ এপ্রিল মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ সদর উপজেলার ল্যাংড়াবাজার এলাকায় টাঙ্গাইলগামী বাসের ধাক্কায় মাহেন্দ্র থ্রি হুইলারে থাকা ওই ৩ জন নিহত হয়।

Shamol Bangla Ads

নিহতরা হচ্ছে ঝিনাইগাতী সদর ইউনিয়নের দীঘিরপাড় গ্রামের অহির আলীর ছেলে লুৎফর রহমান ( ৩০), তার স্ত্রী শাহনাজ পারভীন (২৭) ও আড়াই বয়সী ছেলে মোহিত। আর তাদের আরেক ছেলে মোজাহিদ (৬) আহত হয়েছে। এদিকে এদিকে দুর্ঘটনার খবর নিহতদের বাড়িতে পৌঁছার পর থেকেই দীঘিরপাড় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে চলছে শোকের মাতম। ঈদ আনন্দ পরিণত হয়েছে বিষাদে।

নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, লুৎফর ও তার স্ত্রী শাহনাজ ভালুকা মাস্টারবাড়ি এলাকায় গার্মেন্টসে চাকরি করতেন। ৯ এপ্রিল মঙ্গলবার ভালুকা থেকে তারা স্বপরিবারে মাহিন্দ্রযোগে ঈদের ছুটিতে বাড়ি আসছিলেন। দুপুরে ময়মনসিংহ সদরের ল্যাংড়াবাজার এলাকায় পৌছালে টাঙ্গাইলগামী বাসের ধাক্কায় মাহেন্দ্র থ্রি হুইলারের ৪ যাত্রী গুরুতরভাবে আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে ৩ জনকে মৃত ঘোষণা করেন। আহত মোজাহিদ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Shamol Bangla Ads

ময়মনসিংহের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের পর রাতে নিহতদের লাশ পরিবার কাছে হস্তান্তর করা হয়েছে।

Need Ads
error: কপি হবে না!