শেরপুরের শ্রীবরদীর খড়িয়াকাজীরচর ইউনিয়নের মাদারপুর গ্রামের মরহুম রুহুল আমিনের মৃত্যু দাবির চেক হস্তান্তর ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৬ এপ্রিল শনিবার বিকেলে মাদারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম।
মাওলানা মো. মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে হিসেবে বক্তব্য দেন মো. মাসুম তালুকদার। শফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডেপুটি জেনারেল ম্যানেজার, মো. সেলিম আল জাহান। আরও বক্তব্য দেন মোছা. ফাতেমা, মোছা. আসমা আক্তার প্রমুখ।

ওইসময় মরহুম রুহুল আমিনের স্ত্রীর হাতে গ্রাহকের দাবি অনুযায়ী ১ লক্ষ লক্ষ ১০ হাজার টাকার চেক হস্তান্তর করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বীমার গ্ৰাহকরা উপস্থিত ছিলেন।




