শেরপুর জেলা পুলিশের উদ্যোগে শেরপুর শহরের প্রাণকেন্দ্র তিনআনি বাজার ‘পুলিশ সুপার সপ’ উদ্বোধন করা হয়েছে। ৮ মার্চ শুক্রবার সকালে অনুষ্ঠানিকভাবে ‘পুলিশ সুপার সপ’ এর উদ্বোধন করেন শেরপুর জেলার পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা।

উদ্বোধনকালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইদুর রহমান সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জানা যায়, কর্মব্যস্ত মানুষের জন্য একই ছাদের নীচে সুলভমূল্যে প্রয়োজনীয় প্রায় সব পণ্য সামগ্রী পাওয়া যাবে ‘পুলিশ সুপার সপে’। পুলিশ সদস্য ও শেরপুর জেলাবাসী জন্য সুলভ মূল্যে পণ্য ক্রয় এবং শেরপুর জেলা পুলিশের সার্বিক কল্যাণের নিমিত্তে পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা এর একান্ত ‘সুদূর প্রসারী কর্মপরিকল্পনা ও নির্দেশনার আলোকে নির্মিত এই ‘পুলিশ সুপার সপ’ উদ্বোধন করা হয়েছে।




