ads

বুধবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সরকারিভাবে বড় ইফতার পার্টি না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২৮, ২০২৪ ৮:৪৪ অপরাহ্ণ

পবিত্র রমজান মাসে সরকারিভাবে বড় আকারে কোনো ইফতার পার্টি না করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৮ ফেব্রুয়ারি বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

Shamol Bangla Ads

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদসচিব মাহবুব হোসেন জানান, বেসরকারিভাবেও বড় ইফতার পার্টি না করতে নিরুৎসাহিত করা হয়েছে। অর্থ অপচয় রোধে এই নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।অপচয় না করে দুস্থ-দরিদ্রদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এ ছাড়া রমজান মাসে সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অফিস সময় নির্ধারণ করেছে সরকার।

Shamol Bangla Ads

পবিত্র রমজান মাসে সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত পুনর্বিন্যাস করা হয়েছে।

Need Ads
error: কপি হবে না!