ads

শনিবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতী ও নালিতাবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ২৪, ২০২৪ ৭:০৪ অপরাহ্ণ

খোরশেদ আলম, ঝিনাইগাতী ও অভিজিৎ সাহা,  নালিতাবাড়ী : 

Shamol Bangla Ads

শেরপুরের নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। ২৪ ফেব্রুয়ারি শনিবার বিকেলে ঝিনাইগাতীর গজনী অবকাশ কেন্দ্র ও নালিতাবাড়ীর নন্নী ব্র্যাক অফিস মোড়ে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছে ঝিনাইগাতী উপজেলার বন্ধভাটপাড়া গ্রামের হাবিল উদ্দিনের ছেলে আইসক্রিম বিক্রেতা আমের আলী (৩৫) ও নালিতাবাড়ী উপজেলার নন্নী উত্তরবন্দ বাজুপাড়া গ্রামের বাইসাইকেল আরোহী আবু হানিফ (৬০)। এদিকে ঝিনাইগাতীর ঘটনায় ঘাতক বাস ও বাসের চালককে আটক করেছে পুলিশ।

Shamol Bangla Ads

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেল পৌণে চারটার দিকে ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশ কেন্দ্রে বনভোজনে আসা একটি যাত্রীবাহী বাস গজনী স্পটের কসমেটিকস মার্কেটের দিকে পার্কিং করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে আইসক্রিম বিক্রেতা আমের আলীর উপর উঠিয়ে দেয়। এতে বাস চাপায় ঘটনাস্থলেই প্রাণ হারান আমের আলী। খবর পেয়ে দুর্ঘটনার পরপরই দায়িত্বরত পুলিশ বাস চালককে আটক ও বাসটিকে জব্দ করে।

এছাড়া শুক্রবার দুপুর সোয়া বারোটার দিকে নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকোপার্ক এলাকা থেকে একটি দ্রুতগামী বেপরোয়া মোটরসাইকেল বাইসাইকেল আরোহী আবু হানিফকে চাপা দেয়। এসময় আবু হানিফ বাইসাইকেলে রাস্তা পারাপার হচ্ছিলেন। পরে গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে শেরপুর জেলা সদর হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এবং অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শনিবার বিকেল তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী ও চালক পালিয়ে গেলেও মোটরসাইকেলটি নন্নী ইউনিয়ন পরিষদের জিম্মায় রয়েছে।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল ও নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুইয়া জানান, দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Need Ads
error: কপি হবে না!