ads

মঙ্গলবার , ১২ ডিসেম্বর ২০২৩ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঘন কুয়াশায় ঢাকায় নামতে পারেনি ১১ ফ্লাইট

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ১২, ২০২৩ ৭:৪১ অপরাহ্ণ

ঘন কুয়াশার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১১টি ফ্লাইট অবতরণ করতে পারেনি। গতকাল সোমবার মধ্যরাতে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত প্রায় ছয় ঘণ্টা এ অবস্থা ছিল।

Shamol Bangla Ads

অবতরণ করতে না পারা ফ্লাইটগুলো আশপাশের বিভিন্ন বিমানবন্দরে চলে যায়। তবে সকাল ৮টা থেকে আবার এসব ফ্লাইট ফেরত আসতে শুরু করে।

আজ শাহজালাল বিমানবন্দর সূত্র জানায়, ১১টি ফ্লাইটের মধ্যে ১০টি যাত্রীবাহী ও ১টি ছিল কার্গো বিমান। এর মধ্যে ৮টি ফ্লাইট ঢাকায় নামতে না পেরে কলকাতায় অবতরণ করে।

Shamol Bangla Ads

পরে আবহাওয়া পরিষ্কার হলে ফ্লাইটগুলো আজ সকালের দিকে ঢাকায় অবতরণ শুরু করে। একই কারণে ঢাকা থেকেও বিভিন্ন গন্তব্যের ফ্লাইট ছাড়তে দেরি হয়।

Need Ads