ads

শনিবার , ১১ মার্চ ২০২৩ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাম্প্রতিক বিস্ফোরণের ঘটনায় নাশকতার প্রচেষ্টা দেখিনি: স্বরাষ্ট্রমন্ত্রী

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১১, ২০২৩ ৫:১৯ অপরাহ্ণ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘সাম্প্রতিক বিস্ফোরণের ঘটনায় এখনো পর্যন্ত কোনো নাশকতার প্রচেষ্টা দেখিনি। আমাদের গোয়েন্দা সংস্থা রিপোর্ট দিয়েছে, সেখানে আমরা এখনো পর্যন্ত কোনো নাশকতার প্রচেষ্টা দেখিনি। নাশকতার কোনো পরিকল্পনার সংবাদও আমাদের কাছে আসেনি।’ শনিবার বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদিখানের একটি রিসোর্টে মুন্সিগঞ্জ-বিক্রমপুর সমিতির ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিনি এ কথা বলেন।

Shamol Bangla Ads

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘প্রত্যেকটি জায়গায় আমাদের বিশেষজ্ঞ দল, বোম্ব ডিসপোজাল ইউনিট, আর্মি ও পুলিশের বিশেষজ্ঞ পর্যবেক্ষণ করেছে। কোনো বিস্ফোরণে বিস্ফোরকের সন্ধান পায়নি। এখনো আমাদের অনুসন্ধান চলছে। আমাদের ধারণা গ্যাস থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সিদ্দিক বাজারের ঘটনার বিষয়ে এমনটাই অনুমান করা হচ্ছে।’

আওয়ামী লীগ কোনো চক্রান্তে ভয় পায় না উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমাদের আগামী নির্বাচন হবে এই বছর শেষে অথবা ২০২৪ সালের শুরুতে। আওয়ামী লীগ কখনোই কোনো চক্রান্তে বিশ্বাস করে না। জনগণের ভোট এবং জনগণের সমর্থন নিয়ে আওয়ামী লীগ চলে। কোনো ষড়যন্ত্র কিংবা চক্রান্তকে আমরা ভয় পাই না। এগুলো মোকাবিলা করেই আমরা চলছি। বিভিন্ন রাজনৈতিক দল ইলেকশনের সময় তাঁদের রাজনৈতিক প্রোপাগান্ডা করবে এটাই স্বাভাবিক। সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ বিরোধী দল বলুন কিংবা ভিন্ন পথের রাজনীতি বলুন, সবাই যার যার কৌশল তা অবলম্বন করবে। কিন্তু কেউ যদি কোনো রকম বিশৃঙ্খলার চেষ্টা করে এবং ভাঙচুর, অগ্নিসংযোগ, ষড়যন্ত্রের চেষ্টা করে তাহলে আমাদের গোয়েন্দা বাহিনী, আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে তাঁরা তাঁদের কাজ করবে।’

Shamol Bangla Ads

সমিতির সভাপতি অধ্যাপক মনিরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে ও মহাসচিব মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন—মুন্সিগঞ্জ-২ আসনের সাংসদ সাগুফতা ইয়াসমিন এমিলি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা, মুন্সিগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন বিপিএম পিপিএম, জেলা অতিরিক্ত প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কামরুল ইসলাম খান প্রমুখ।

Need Ads
error: কপি হবে না!