ads

মঙ্গলবার , ১৫ ফেব্রুয়ারি ২০২২ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহের শম্ভুগঞ্জে অবৈধ দখলমুক্ত করে সওজের ১৬ শতাংশ ভূমি উদ্ধার

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১৫, ২০২২ ৯:১২ অপরাহ্ণ

ময়মনসিংহ সড়ক ও জনপথ বিভাগের ভূমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও দখলমুক্ত করে প্রায় ১৬ শতাংশ ভূমি উদ্ধার করা হয়েছে।

Shamol Bangla Ads

ময়মনসিংহ সড়ক ও জনপথ বিভাগ সওজ এর উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ খলিলুর রহমান ১৫ ফেব্রুয়ারি দুপুরে জানান, গত ১৩ই ফেব্রুয়ারি শম্ভুগঞ্জ মোড়ে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম আরিফ এর নেতৃত্বে তার সার্বিক সহযোগিতায় পরিচালিত উচ্ছেদ অভিযানে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে সড়ক ও জনপথ বিভাগ। সড়ক ও জনপথ বিভাগের ভূমিতে অবৈধভাবে গড়ে উঠা অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়। বিকেল ৪টা পর্যন্ত এ অভিযান চলে। অভিযানে সওজ’র প্রায় ১৬ শতাংশ ভূমি অবৈধ দখলদার মুক্ত করা হয়। ওইসময় সওজ’র অন্যান্য কর্মকর্তা, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের ময়মনসিংহ ব্রিজের পূর্বপার থেকে শম্ভুগঞ্জ ট্রাফিক পয়েন্ট পর্যন্ত এবং ট্রাফিক পয়েন্ট হতে কিশোরগঞ্জ সড়কের সওজ বিভাগের জায়গায় অবৈধভাবে গড়ে উঠে অসংখ্য স্থাপনা। এর আগেও এসব ভূমি উদ্ধারে একাধিক উচ্ছেদ অভিযান চালানো হয়েছিল।

Shamol Bangla Ads

সম্প্রতি এসব অবৈধ স্থাপনা নিজ উদ্যোগে সরিয়ে নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নোটিশসহ মাইকিং করে জানিয়ে দেয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ দখলকারীরা তাদের স্থাপনা সরিয়ে না নেয়ার বুলডোজার দিয়ে এসব অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম আরিফ জানান, সওজের ভুমি দখলদার মুক্ত করতে নিয়মিত উচ্ছেদ অভিযান চালানো হবে। অভিযানকে সফল করতে তিনি সর্বস্তরের জনতার সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!