ads

বৃহস্পতিবার , ৫ ডিসেম্বর ২০১৩ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হরতাল-অবরোধে বাকেরগঞ্জের পান চাষীরা দুর্ভোগে

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ৫, ২০১৩ ৯:৪৯ অপরাহ্ণ

Panchasতন্ময় ব্রহ্ম তনু, বাকেরগঞ্জ (বরিশাল) : বরিশাল জেলা বাকেরগঞ্জ উপজেলায় পান চাষী রয়েছে প্রায় ২০ হাজারের উপরে । এই এলাকায় প্রধান ফসল হলো ধান আর পান। বাকেরগঞ্জ উপজেলার সাধারন চাষীদের এক মাত্র জীবিকার উপযোনের আয় উৎস  আসে পান চাষ করে। এবার পানের বরজ ভাল হয়েছে। এমনকি পানের ফলনও হয়েছে বেশ । কিন্তু বাংলাদেশের  রাজনৈতিক বড় দুই দলের সহিংসতার কারনে পানচাষীরা পড়েছে বিপাকে ।
বোয়ালিয়া গ্রামের পান চাষী মতি ব্রহ্ম বলেন, যে ১৮ দলের হরতাল ও অবরোধের কারনে আমরা পান নিয়ে বিপাকে পরেছি । বাখরকাঠি গ্রামের শ্যামল হাওলাদার বলেন, পান বরজ থেকে পান তুলে বাড়ী নিয়ে আসি। কিন্তু পান নিয়ে হরতাল অবরোধের কারনে কোন মোকামে যেতে পারি না। বালিকগ্রামের পান চাষী সুদাংসু পাল বলেন, চোখের সামনে পানের বরজ থেকে পানগুলো পেকে ঝড়ে পড়ছে। কিন্তু হরতালের কারনে পান তুলে বেচতে পারছি না ।
সরজমিনে গিয়ে দেখা গেছে যে, এলাকার প্রায় পানের বরজে পান পেকে পান ঝড়ে পড়েছে। তাই এলাকার পান চাষীদের দাবি, দেশের অর্থনৈতিক টিকে রাখার কারনে আর যেন হরতাল অবরোধ না দেওয়া হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!