নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে ইউনিয়ন পরিষদ প্রশাসন অবহিতকরণ কোর্সের সনদপত্র বিতরণ করা হয়েছে। ৫ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর ২টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে জাতীয় স্থানীয় সরকার ইনষ্টিটিউটের আয়োজনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণের মাঝে ৩ দিনের কোর্স শেষে সনদপত্র প্রদান করা হয়। সদন প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার অভিজিৎ রায়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার শাহজাহান আলী আকন্দ, ইউপি চেয়ারম্যান আ.মালেক, আ.বারী বারেক, এস এম তৌফিকুল ইসলাম রানা, আফছার আলী, শামছুর রহমানসহ ইউপি সদস্যবৃন্দ।




