ads

মঙ্গলবার , ৩ ডিসেম্বর ২০১৩ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এরশাদের শেষ কথা বলার সময় শেষ হয়নি : কাদের

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ৩, ২০১৩ ৭:৪৭ অপরাহ্ণ

obaidul-kader-new_0শ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের শেষ কথা শুনতে আরও অপেক্ষা করতে হবে। তিনি ৩ ডিসেম্বর মঙ্গলবার মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে ওই কথা বলেন। এসময় তিনি বলেন, মনোনয়নপত্র প্রত্যাহারের আগ পর্যন্ত এরশাদের মুখে শেষ কথা বলার সময় এখনও শেষ হয়নি।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অনিশ্চয়তার মধ্যে ঘুরপাক খাচ্ছে মন্তব্য করে কাদের বলেন, অনেক কিছুই অবিশ্বাস্য, অপ্রত্যাশিতভাবে ঘটে যাচ্ছে। আগামী ৭ দিনের মধ্যে অর্থ্যাৎ মনোনয়নপত্র প্রত্যাহারের আগেই এ বিষয়গুলো একটি স্থিতিশীল অবস্থায় ফিরে আসবে। ৭দিন পর কি অবস্থা তৈরি হবে জানতে চাইলে তিনি বলেন, লেটেস্ট এর পরও লেটেস্ট থাকতে পারে, অপেক্ষা করুন দেখুন। চলমান সহিংসতায় দেশে জরুরি অবস্থা জারি করা হবে কি-না জানতে চাইলে যোগাযোগমন্ত্রী বলেন, দেশে জরুরি অবস্থা জারি করার মত পরিস্থিতি হয়নি।
খালেদা জিয়ার তফসিল স্থগিত করে সমঝোতায় আসার বক্তব্যের প্রেক্ষিতে কাদের বলেন, সহিংসতার পথ ছেড়ে নির্বাচন ও শান্তির পথে আসুন। সব দলের সমান সুযোগ সৃষ্টির জন্য নির্বাচন কমিশনের উদ্যোগকে আমরা পুরোপুরি সহযোগিতার আশ্বাস দিচ্ছি। জনসমর্থনের অভাবে অতীতের মত বিএনপির চলমান আন্দোলন মুখ থুবড়ে পড়বে বলে মন্তব্য করেন  ওবায়দুল কাদের।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!