মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরে অবরোধ সফল করতে বিভিন্ন স্থানে রাস্থায় টায়ার জ্বালিয়ে, গাছ ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১৮ দলীয় জোটের নেতা কর্মীরা। গতকাল ভোর ৬টা থেকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের রাজনগর, বারাদি, মেহেরপুর-কাথুলী সড়কের পৌর কলেজ মোড়, কায়েম কাটা মোড়, মেহেরপুর-মুজিবনগর সড়কের বন্দর ও গৌরিনগর মোড়ে রাস্থায় টায়ার জ্বালিয়ে, গাছ ফেলে বিক্ষোভ প্রদর্শন করে তারা। এসময় কয়েকটি ককটেলের বিষ্ফোরন ঘটায় অবরোধকারীরা। ফলে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। জেলার গুরুত্বপুর্ণ স্থানগুলোতে পুলিশ মোতায়েন রয়েছে। এদিকে অবরোধের কারণে জেলার দূর পাল্লা ও আন্তঃজেলার সব ধরণের পরিবহণ চলাচল বন্ধ রয়েছে।




