দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : দশম জাতীয় সংসদ নির্বাচনে ১৫৭ নেত্রকোনা-১ দুর্গাপুর-কলমাকান্দা আসনে আওয়ামীলীগের মনোনয়ন পেলেন কলমাকান্দার কৃতি সন্তান প্রবীন রাজনীতিক কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ছবি বিশ্বাস। শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগের চুড়ান্ত সিদ্ধান্তের পর কেন্দ্রীয় ভাবে ওই ঘোষনা দেওয়া হয়। কলমাকান্দার এই বর্ষিয়ান নেতা দীঘদিন ধরে আওয়ামীলীগের পতাকাতলে থেকে মাথার চুল নব্বই ভাগ পেকে গেছে। তার বয়স সম্ভবত আশি’র কোঠায়। শেষ সময়ে হলেও আশা পূরণ হলো তার। ফোনালাপে ছবি বিশ্বাস তার অনুভূতি ব্যাক্ত করে বলেন দলীয় মনোনয়ন পাওয়াতে আমি খুবই খুশি আমার নেত্রী শেখ হাসিনাকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আমি বিশ্বাস করি আমার নেতৃ শেখ হাসিনাকে এই আসনটি উপহার দিতে পারবো । প্রার্থী ঘোষনার পর ছবি বিশ্বাসের পক্ষে দুর্গাপুর শহরে একটি মিছিল বের করে তার অনুসারী নেতা কর্মীরা। এই আসনে আওয়ামীলীগের প্রার্থী হিসাবে অপর ১০জন দলীয় মনোনয়ন পত্র কিনেছিল। তাদের মধ্যে বর্তমান এমপি মোশতাক আহমেদ রুহী,শাহ কুতুব উদ্দিন তালুকদার রুয়েল,এস.এম ফখরুল ইসলাম ফিরোজ,আফতাব উদ্দিন খান,রেমন্ড আরেং,উসমান গণি,মঞ্জুরুল হক তারা,এরশাদুল হক মিন্টু,মজিবুর রহমান ও মাহতাব উদ্দিন মাতু।




