ads

বৃহস্পতিবার , ১৪ নভেম্বর ২০১৩ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার জুটি হচ্ছেন সালমান-দীপিকা

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১৪, ২০১৩ ১২:৩৯ অপরাহ্ণ

deepikaশ্যামলবাংলা বিনোদন : একের পর এক বক্স অফিসে ঝড় তোলা ছবি উপহার দিয়ে ক্যারিয়ারের সুবর্ণ সময় পার করছেন বলিউডের অন্যতম জনপ্রিয় ২ তারকা সালমান খান এবং দীপিকা পাড়ুকোন। কিন্তু এখনও একসাথে কাজ করা হয়ে উঠেনি তাদের। এবার প্রথমবারের মতো সালমান-দীপিকা জুটি উপহার দিতে যাচ্ছেন বলিউডের প্রখ্যাত নির্মাতা সুরজ বরজাতিয়া। সবকিছু ঠিকঠাক থাকলে সুরজের পরবর্তী ‘বড়ে ভাইয়া’ ছবিতে সালমানের বিপরীতে দেখা যাবে দীপিকাকে। খবর ওয়ান ইন্ডিয়ার।
এর আগে ১৯৯৪ সালে মুক্তি পাওয়া ‘হাম আপকে হ্যায় কন’ ছবিতে সুরজের নির্দেশনায় কাজ করেছিলেন সালমান। অনেক দিন আগে থেকেই সালমানকে নিয়ে ‘বড়ে ভাইয়া’ ছবির কাজ শুরুর পরিকল্পনা করছিলেন সুরজ। কিন্তু সালমানের শিডিউল না পাওয়ায় সেটা সম্ভব হয়নি। অবশেষে ছবিটিতে অভিনয়ের জন্য সময় দিয়েছেন সালমান।
সূত্র জানিয়েছে, ‘বড়ে ভাইয়া’ ছবিতে সালমানের নায়িকা হিসেবে নির্মাতার পছন্দের তালিকায় ছিলেন ক্যাটরিনা কাইফ, কারিনা কাপুর, ইলিয়ানা ডি’ক্রুজসহ বলিউডের জনপ্রিয় আরও কয়েকজন অভিনেত্রী। তবে শেষ পর্যন্ত সালমানের বিপরীতে অভিনয়ের সুযোগ পেতে যাচ্ছেন দীপিকা পাড়ুকোন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!