ঝালকাঠি সংবাদদাতা : ঝালকাঠির কাঠিপাড়ার পীর, ইসলামী আন্দোলনের নেতা ও বরিশাল জেলা মুজাহিদ কমিটির সভাপতি মাও: সেকান্দার আলী সিদ্দিকীর মা সোনাবান বিবি (৮১) রোববার সন্ধ্যা সাড়ে ৬ টায় ইন্তেকাল করেন (ইন্নালিলাহে—-রািেজউন)। সোমবার সকাল ১০ টায় কাটিপাড়া মাদ্রাসার ময়দানে মরহুমার নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ৩ পুত্র, ৪ মেয়ে ও নাতি-নাতনীসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। জানাজায় অংশ গ্রহন করেন ইসলামী আন্দোলনের জেলা সভাপতি ও ঝালকাঠি-২(সদর-নলছিটি) সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব ডা: সিরাজুল ইসলাম সিরাজী, নলছিটি ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাও: আ: হাই নিজামী
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। আমীরুল মুজাহিদীন ও চরমোনাই পীর আলহাজ্ব মুফতি সৈয়দ মোঃ রেজাউল করীমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।




