ads

মঙ্গলবার , ৫ ফেব্রুয়ারি ২০১৯ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মায়ের সঙ্গে দেখা করতে গিয়ে সৎবাবার ধর্ষণের শিকার কিশোরী

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ৫, ২০১৯ ২:৫৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে সৎ মেয়েকে (১২) ধর্ষণের অভিযোগে ফজল হক (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ৪ ফেব্রুয়ারি সোমবার সকালে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের বড় ঝাউয়েরচর ছিটপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। ফজল হক স্থানীয় মৃত ইদ্রিস আলীর ছেলে। বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জানা যায়, স্বামীর সঙ্গে বিয়ে বিচ্ছেদের পর বড় ঝাউয়েরচর ছিটপাড়া গ্রামের এক কন্যার জননী দ্বিতীয় বিয়ে করেন পাশ্ববর্তী ফজল হক নামে এক ব্যক্তিকে। বিয়ের পর মেয়েটির ঠাঁই হয় শেরপুর শহরের চাপাতলী এলাকায় অবস্থিত সরকারি বালিকা শিশু সদনে (এতিমখানায়)। সেখানে থেকে ১২ বছর বয়সী কিশোরীটি এবার ৫ম শ্রেণিতে লেখাপড়া করছে। গত ১ ফেব্রুয়ারি শুক্রবার ওই কিশোরী এতিমখানা থেকে ছুটি নিয়ে ঝাউয়েরচর ছিটপাড়া গ্রামে তার মায়ের বাড়িতে যায়। কিন্তু কিশোরীর ওপর কু-দৃষ্টি পড়ে ওই সৎ বাবা মো. ফজল হকের। এরই একপর্যায়ে ফজল হক রবিবার রাতে তার স্ত্রীকে মারপিট করে বাড়ি থেকে বের করে দেয়। ওই সুযোগে ফাঁকা বাড়িতে সোমবার ভোরে লম্পট ফজল হক ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করে। এ সময় ওই কিশোরীর ডাক-চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ সময় ওই কিশোরীকে উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে যায়। পরে ডাক্তারি পরীার জন্য তাকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে শেরপুর সদর থানার এসআই হাবিবুর রহমান জানান, ওই ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন। ওই কিশোরীকে উদ্ধার করে ডাক্তারি পরীার জন্য জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!