ads

শনিবার , ১২ জানুয়ারি ২০১৯ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১২, ২০১৯ ৬:৪৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের শ্রীবরদীতে ১১০টি ইয়াবা ট্যাবলেটসহ আব্দুস সামাদ (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ১১ জানুয়ারি শুক্রবার রাতে উপজেলার কুরুয়া বাজার থেকে পুলিশ তাকে গ্রেফতার করা হয়। সামাদ উপজেলার তাতিহাটি ইউনিয়নের উত্তর ষাইটকাকড়া গ্রামের মৃত আজমত আলীর ছেলে। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীবরদী উপজেলার কুরুয়া বাজারে অভিযান চালায় শ্রীবরদী থানা পুলিশ। ওই সময় আব্দুস সামাদকে ১১০টি ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করে। জব্দকৃত ট্যাবলেটের আনুমানিক মূল্য প্রায় ৩৫ হাজার টাকা বলে পুলিশ জানিয়েছে।
এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন তালুকদার বলেন, গ্রেফতারকৃত সামাদের বিরুদ্ধে এসআই শফিকুর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করেছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!