ads

বৃহস্পতিবার , ১০ জানুয়ারি ২০১৯ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীর সোহাগপুর বিধবাপল্লীতে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১০, ২০১৯ ৩:৫৭ অপরাহ্ণ

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজরিত সোহাগপুর বিধবাপল্লীতে ফ্র্রি মেডিক্যাল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ১০ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাকরকান্দি ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ তালুকদার মুকুল। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান ও নিরূপমা রায়, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছা প্রমুখ।
অনুষ্ঠানে বিধবাপল্লীর ২৪ জন বিধবাসহ স্থানীয় শহীদ পরিবারের সদস্যদের হাতে শতাধিক কম্বল তুলে দেন জেলা প্রশাসক। পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় তাদের মাঝে ফ্রি ব্যবস্থাপত্র ও ওষুধ বিতরণ করা হয়। এছাড়াও প্রতিমাসে ফ্রি চিকিৎসার জন্য কার্ড প্রদান করা হয় বিধবাদের মাঝে। মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন মেডিকেল অফিসার ডাঃ মেহেদী হাসান ও ডাঃ কামরুজ্জামান রাশেদ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!