ads

মঙ্গলবার , ৫ জুন ২০১৮ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে গৃহবধূর লাশ উদ্ধার

শ্যামলবাংলা ডেস্ক
জুন ৫, ২০১৮ ৩:৩৭ অপরাহ্ণ

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে আঙ্গুরি বেগম (৩০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার গভীর রাতে উপজেলার খোশালপুর দক্ষিণপাড়া গ্রাম থেকে ওই লাশ উদ্ধার করে পুলিশ। আঙ্গুরি বেগম স্থানীয় মোঃ হাইমদ্দিনের স্ত্রী ও জামালপুরের বকশীগঞ্জ উপজেলার গোয়ালগাঁও গ্রামের নাছিমউদ্দিনের মেয়ে।
জানা যায়, প্রায় ১০ বছর আগে হাইমদ্দিনের সঙ্গে আঙ্গুরি বেগমের বিয়ে হয়। কিছুদিন যাবত বিভিন্ন বিষয় নিয়ে স্বামী হাইমদ্দিনের সঙ্গে আঙ্গুরির পারিবারিক দ্বন্দ্ব চলছিল। সোমবার রাতে আঙ্গুরির বাবার বাড়ির আত্মীয়-স্বজন জানতে পারেন, স্বামীর বাড়িতে তার লাশ একটি খাটিয়ায় পড়ে রয়েছে এবং দাফনের জন্য প্রস্তুতি চলছে। পরে আত্মীয়-স্বজন আঙ্গুরির স্বামীর বাড়িতে যান এবং শ্রীবরদী থানা-পুলিশে খবর দেন। পরে শ্রীবরদীর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে সোমবার রাত ১টার দিকে আঙ্গুরির লাশ উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আঙ্গুরির স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন বাড়ি থেকে পালিয়ে যায়।
এ ব্যাপারে শ্রীবরদী থানার এসআই জুলহাস উদ্দিন বলেন, সুরতহাল প্রতিবেদনে আঙ্গুরির শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে আঙ্গুরির লাশের ময়নাতদন্ত হয়েছে। ওই ঘটনায় শ্রীবরদী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে এখনও কেউ আটক বা গ্রেফতার হয়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!