ads

বুধবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৬ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জামালপুরে রিকশাচালক অপহরণ মামলায় দুইজনের যাবজ্জীবন

জামালপুর প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ৮:০৯ অপরাহ্ণ

জামালপুরে রিকশাচালক মজনু মিয়া অপহরণের ঘটনায় দায়ের করা মামলায় দীর্ঘ ১৩ বছর পর দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাভোগের নির্দেশ দেওয়া হয়েছে। ১৮ ফেব্রুয়ারি বুধবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।

Shamol Bangla Ads

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার দিস্তাপাড়া গ্রামের বাসিন্দা সেলিম ইসলাম এবং জামালপুরের ইসলামপুর উপজেলার চন্দনপুর গ্রামের সোহেল ইসলাম। রায় ঘোষণার সময় সেলিম ইসলাম আদালতে উপস্থিত ছিলেন। তবে অপর দণ্ডপ্রাপ্ত সোহেল ইসলাম এখনও পলাতক রয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, ২০১২ সালের ১২ জুন মজনু মিয়া প্রতিদিনের মতো রিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। পরে পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নেন। এক পর্যায়ে একটি অচেনা নম্বর থেকে ফোন করে অপহরণকারীরা মজনু মিয়াকে তাদের হেফাজতে নেওয়ার কথা জানায় এবং মুক্তির বিনিময়ে ৫০ হাজার টাকা দাবি করে।

Shamol Bangla Ads

এ ঘটনার পাঁচ দিন পর, ১৭ জুন মজনু মিয়ার বাবা খালেক মিয়া ইসলামপুর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করেন। মামলার তদন্ত চলাকালে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটির সঙ্গে সেলিম ইসলাম ও সোহেল ইসলামের সম্পৃক্ততার প্রমাণ পায়।
পরে তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া, সাক্ষীদের জবানবন্দি এবং উপস্থাপিত প্রমাণ পর্যালোচনা শেষে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই আসামির বিরুদ্ধে এ দণ্ডাদেশ প্রদান করেন।

রায়ের সময় একজন আসামি আদালতে উপস্থিত থাকলেও অপরজন পলাতক থাকায় তাকে গ্রেপ্তারের নির্দেশ রয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!