ads

শুক্রবার , ৯ জানুয়ারি ২০২৬ | ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
জানুয়ারি ৯, ২০২৬ ৬:১১ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে বেপরোয়া অটোরিকশার চাপায় আরিয়ান হাসান (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ৯ জানুয়ারি শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গোল্লারপাড় বটগাইচ্ছা ব্রিজ এলাকায় শেরপুর–নালিতাবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিয়ান উপজেলার পশ্চিম কাপাশিয়া গ্রামের মেহেদী হাসানের ছেলে।

Shamol Bangla Ads

পারিবারিক সূত্রে জানা যায়, শিশু আরিয়ান তার মা অন্তরার সঙ্গে গোল্লারপাড় এলাকায় খালার বাড়িতে বেড়াতে যাচ্ছিল। বটগাইচ্ছা ব্রিজ এলাকায় অটোরিকশা থেকে নামার সময় সে মায়ের হাত ধরে ছিল। এ সময় একটি দ্রুতগতির অটোরিকশা শিশুটিকে চাপা দিয়ে পালিয়ে যায়।

পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন আরিয়ানকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Shamol Bangla Ads

বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারহানা মুমু বলেন, হাসপাতালে আনার পূর্বেই আঘাতপ্রাপ্ত হয়ে শিশুটির মৃত্যু হয়।

Need Ads
error: কপি হবে না!