ads

মঙ্গলবার , ১৩ মে ২০২৫ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চোখের চিকিৎসা নিতে ব্যাংকক গেলেন মির্জা ফখরুল

শ্যামলবাংলা ডেস্ক
মে ১৩, ২০২৫ ১২:১২ অপরাহ্ণ

চোখের চিকিৎসা নিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১৩ মে মঙ্গলবার দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছেন। সঙ্গে রয়েছেন তার স্ত্রী রাহাত আরা বেগম।

Shamol Bangla Ads

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ব্যাংককের রুটনিন আই হাসপাতালে মির্জা ফখরুলের চোখের রেটিনায় অস্ত্রোপচার করা হবে। গতকাল চোখের সমস্যার কারণে গুলশানে ইউনাইটেড হাসপাতালে ফখরুলকে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকদের পরামর্শে তিনি ব্যাংককের ওই হাসপাতালে যাচ্ছেন। জরুরি ভিত্তিতে ফখরুলের চোখের অস্ত্রোপচার প্রয়োজন বলে জানান তিনি।

এর আগে, চলতি বছরের ৬ এপ্রিল চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Need Ads
error: কপি হবে না!