ads

রবিবার , ১১ মে ২০২৫ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সম্মাননা পাচ্ছেন ৩ তারকার মা

শ্যামলবাংলা ডেস্ক
মে ১১, ২০২৫ ১২:৩৪ অপরাহ্ণ

আজ ১১ মে। বিশ্ব মা দিবস। এ দিবসে ৩ তারকার মাকে সম্মাননা জানাচ্ছে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল। ১১ মে রবিবার ঢাকার মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে একটি অনুষ্ঠানের মাধ্যমে অভিনয় ও সংগীতাঙ্গনের ৩ তারকার মায়ের হাতে ওই সম্মাননা তুলে দেওয়া হবে।

Shamol Bangla Ads

জানা যায়, এ বছর সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ১২ জন গুণী ব্যক্তির মায়েদের সম্মাননা জানানো হচ্ছে। বিনোদন অঙ্গন থেকে অভিনয়ে সুমাইয়া শিমু ও আবদুন নূর সজলের মা এবং গানে দিলশাদ নাহার কনার মাকে এই সম্মাননা দেওয়া হবে।

রাজধানীর রাওয়া ক্লাবের এই আয়োজনে প্রধান অতিথি থাকবেন অন্তর্বর্তী সরকারের নৌ পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল [অব.] এম সাখাওয়াত হোসেন।

Shamol Bangla Ads

প্রশাসন, আইন ও বিচার, শিক্ষা, অর্থনীতি, আইনশৃঙ্খলা, চিকিৎসা, প্রকৌশল, সাংবাদিকতা, সংগীত, অভিনয় [নারী ও পুরুষ] এবং বিশেষ ক্ষেত্রে অদম্য মেধাবী শিক্ষার্থীর মায়েদের এই পুরস্কার প্রদান করা হবে।

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও চিকিৎসক আশীষ কুমার চক্রবর্তী বলেন, “সমাজের গুণীজনের মায়েদের সম্মাননা জানানো হাসপাতালের একটি সামাজিক উদ্যোগ।

এতে মা তার জীবদ্দশায় সন্তানের সাফল্যের জন্য পুরস্কৃত হন। ‘গরবিনি মা’ শিরোনামে সম্মাননা প্রদান উৎসবের আয়োজনের যুগপূর্তি হতে যাচ্ছে। আশা করছি, অনুষ্ঠানটি সবার অংশগ্রহণে সফল হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!