ads

শনিবার , ১৯ এপ্রিল ২০২৫ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কবি-ছড়াকার মোস্তাফিজুল হক’র ২টি কবিতা

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ১৯, ২০২৫ ২:৩৮ অপরাহ্ণ

বুমেরাং

Shamol Bangla Ads

দ্বিধার চূড়ার কাছে কখনো বিব্রত নই,
আমার শূন্যতাগুলো সোনা-রুপা-হিরে;
হৃদয়ের ভাঁজে রাখি তুলে-
রাজার মতোন আমি একা পথ হাঁটি।
বাতুল মুখের কথা প্রায়শ বুমেরাং বটে!
তখন আমার মন গোলাপের ঘ্রাণ ভোগে।
আমার চোখের মণি সাগরের মতো,
আমাকে পারে না ছুঁতে আগুনের জিভ।

………………………………………………………….

Shamol Bangla Ads

তুমি গোলাপের মতো

জানি,
আসবে না তুমি খোলা বাতায়নে
আসবে না আর প্রিয় নিধুবনে
দখিনা বাতাস দূরে চলে যায়
তৃষিত দুচোখে আঁধার ঘনায়
তবু
জোনাকির দলে খুঁজি মনে মনে।।
তুমি
নিজ হাতে চষা গোলাপের মতো
ইচ্ছের সুখে বেড়ে যায় ক্ষত
স্বপ্নিল চোখে জ্বালা বাড়ে তত
আমি
বিষাদের ভারে জানালার কোণে।।
এই মধুময় প্রিয় পূর্ণিমা রাতে
রেখেছ দু’হাত তুমি অচেনার হাতে
তবু
ঘনকালো মেঘে চাঁদ ঢেকে যায়
ঘুমহারা পাখি থেকে থেকে গায়
কেন
বেঁধেছিলে প্রাণ মিছে বন্ধনে।।
গীতি সংকলন: জীবন যেন রঙিন ঘুড়ি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!