ads

বৃহস্পতিবার , ৬ এপ্রিল ২০২৩ |
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজনৈতিক সংকট থাকলে শতভাগ সুষ্ঠু ভোট নিশ্চিত সম্ভব নয় : সিইসি

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
এপ্রিল ৬, ২০২৩ ৪:২৫ অপরাহ্ণ

জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন পদ্ধতি থেকে সরে আসার সিদ্ধান্তের পেছনে কোনো রাজনৈতিক চাপ ছিল না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এ ছাড়া তিনি বলেন, ‘রাজনৈতিক সংকট থাকলে ইভিএম বা ব্যালট কোনো কিছুতেই শতভাগ সুষ্ঠু ভোট নিশ্চিত করা সম্ভব নয়।’ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সিইসি। তিনি বলেন, ‘এমনকি কোনো দলকে নির্বাচনে আনার কৌশলও ছিল না।’

Shamol Bangla Ads

এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘রাজনৈতিক সংকট না কাটলে শতভাগ সুষ্ঠু ভোট নিশ্চিত করা ইভিএমেও যেমন পুরোপুরি সম্ভব নয়, ব্যালটেও সম্ভব নয়। বিষয়টি আপেক্ষিক হতে পারে। অধিকতর ভালো যেটা আমরা সব সময় বিশ্বাস করেছিলাম, ব্যালটের চেয়ে ইভিএমের ভোটটা অনেক বেশি নিরাপদভাবে গ্রহণ করা সম্ভব হয়।’

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘ইভিএম বা ব্যালটে কিন্তু আমাদের নির্বাচনের মোটেই বড় চ্যালেঞ্জ নয়। আমাদের নির্বাচনে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে যে রাজনৈতিক সংকটটা বিরাজ করছে। নির্বাচনে সবাই বা প্রধানতম দলগুলো অংশগ্রহণ করবে কি করবেন না, সেটা হচ্ছে অনেক বড় চ্যালেঞ্জ।’

Shamol Bangla Ads

সিইসি বলেন, ‘বড় দলগুলো একেবারেই অংশগ্রহণ করল না। নির্বাচনে লিগ্যালিটি নিয়ে কোনো সংকট হবে, লেজিটিমেসি শূন্যের কোঠায় চলে যেতে পারে। লিগ্যালিটি ও লেজিটিমেসির পার্থক্য বুঝতে হবে। লিগ্যালি নির্বাচন শুদ্ধ হয়ে যাবে। কিন্তু লেজিটিমেট হয়তো হবে না।’

Need Ads