ads

রবিবার , ১৯ মার্চ ২০২৩ | ২১ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ত্রিশালে আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সাখুয়া ইউনিয়নের এক থেকে ৫ নং ওয়ার্ড কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৮ মার্চ শনিবার বিকালে আখরাইল উচ্চ বিদ্যালয় মাঠে মিছিল নিয়ে সমাবেশস্থলে আসেন হাজার হাজার নেতাকর্মী। ওই সমাবেশ সমর্থকদের মাঝে মিলন মেলায় পরিণত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল।
জানা যায়, সম্মেলন উদ্বোধন করেন ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম মোঃ শামসুদ্দিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন।

Shamol Bangla Ads

স্থানীয় আওয়ামী লীগ নেতা আজিম উদ্দিনের সভাপতিত্বে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব নবী নেওয়াজ সরকার, ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক এ এন এম শোভা মিয়া আকন্দ, আশরাফুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক সহপভাপতি হারুন অর রশিদ, সাখুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ূন কবির আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম রুমা, ময়মনসিংহ জেলা পরিষদের সদস্য মীর সালমা, উপজেলা পরিষদের সাবেক ভাইস মহিলা চেয়ারম্যান লুৎফুন নেছা বিউটি, উপজেলা আওয়ামী লীগ নেতা মেজবাউল আলম উজ্জল প্রমূখ।

Need Ads