ads

বৃহস্পতিবার , ৩১ মার্চ ২০২২ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শারীরিক চ্যালেঞ্জের সম্মুখীন শিশুরা বোঝা নয় : প্রধানমন্ত্রী

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৩১, ২০২২ ৯:৪৮ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘শারীরিকভাবে চ্যালেঞ্জের সম্মুখীন শিশু বা মানুষেরা সমাজের বোঝা তো নয়ই, বরং তারা তাদের কর্মক্ষমতা দিয়ে সমাজকে সমৃদ্ধ করতে পারে। এসব শিশু ও মানুষ আমাদের বোঝা নয়। তাদের নিয়ে আমরা গর্ব করতে পারি। আমরা মনে করি তারা আমাদেরই একজন। আর এটাই সবচেয়ে বড় কথা। ‘ বৃহস্পতিবার কক্সবাজারের শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে ‘বঙ্গবন্ধু চার জাতি ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টুর্নামেন্ট-২০২২’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি এ অনুষ্ঠানে যোগ দেন।

Shamol Bangla Ads

শেখ হাসিনা বলেন, ‘শারীরিকভাবে চ্যালেঞ্জের সম্মুখীন এসব শিশু ও মানুষ সমাজ থেকে বিচ্ছিন্ন নয়, তারা এই সমাজেরই অংশ। তারা এই রাষ্ট্রেরই সন্তান। আমাদের তাদের সব ধরনের সহযোগিতা দিতে হবে এবং সকলের এটা মনে রাখা উচিত, তারা আমাদেরই সন্তান। ‘

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেসবাহ উদ্দিনও এ সময় বক্তব্য দেন। ফাইনাল ম্যাচে স্বাগতিক বাংলাদেশ দল ভারতকে ৯ ইউকেটে পরাজিত করে।

Shamol Bangla Ads

প্রধানমন্ত্রী চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের প্রত্যেক খেলোয়াড়কে পাঁচ লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দেন। এ ছাড়া তিনি দেশে শারীরিকভাবে চ্যালেঞ্জের সম্মুখীন মানুষ ও শিশুদের জন্য ক্রীড়াসংশ্লিষ্ট ১০ কোটি টাকার একটি তহবিল গঠন করা হবে বলেও ঘোষণা দেন। তিনি বিজয়ী দলের সকল খেলোয়াড় ও কর্মকর্তাকে অভিনন্দন জানান। পরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মো. জাহিদ আহসান রাসেল চ্যাম্পিয়ন বাংলাদেশ ও রানার্স-আপ ভারতীয় দলকে পুরস্কার হস্তান্তর করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!