ads

বৃহস্পতিবার , ২৪ মার্চ ২০২২ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শাকিব খানের প্রযোজক সমিতির সদস্যপদ বাতিল

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২৪, ২০২২ ৭:১৪ অপরাহ্ণ

ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান প্রযোজক হিসেবেও দীর্ঘদিন ধরে কাজ করছেন। তিনি বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সদস্য। জানা গেছে, সমিতির কিছু নিয়ম না মানায় তার সদস্যপদটি বাতিল করা হয়েছে। ২৪ মার্চ বৃহস্পতিবার সিদ্ধান্তটি জানিয়েছে সমিতি।

Shamol Bangla Ads

শাকিব খান নায়ক হিসেবে পরিচিত বটে। তবে প্রযোজক হিসেবেও সফল। তার প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানারে বেশ কয়েকটি হিট সিনেমা নির্মিত হয়েছে। সেই সুবাদে তিনি প্রযোজক ও পরিবেশক সমিতির সদস্য। তবে কিছু নিয়ম না মানার কারণে তার সদস্যপদ বাতিল করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু গণমাধ্যমকে জানান, শাকিবের আয়কর সংক্রান্ত কাগজে কোনো জটিলতা দেখা দিয়েছে। সে কারণে সদস্যপদ বাতিল করা হয়েছে। তবে এর বিপরীতে শাকিব আপিল করতে পারবেন।

এদিকে আগামী ২১ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রযোজক ও পরিবেশক সমিতির নির্বাচন। এতে প্যানেলবদ্ধ হয়ে নির্বাচনের ঘোষণা দিয়েছেন সেলিম খান ও ডিপজল। সভাপতি পদে লড়বেন শাপলা মিডিয়ার কর্ণধার, এবং ডিপজল থাকবেন সাধারণ সম্পাদকের লড়াইয়ে।
সুদূর যুক্তরাষ্ট্রে থাকার কারণে সদস্যপদ বাতিল নিয়ে শাকিব খানের তাৎক্ষনিক প্রতিক্রিয়া জানা যায়নি।

Shamol Bangla Ads

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন ঢালিউড কিং। সেখানকার নাগরিকত্ব গ্রহণ করছেন অভিনেতা। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রে থেকে সিনেমা বানানোর কথাও জানিয়েছেন তিনি। যেটার শুটিং হবে হলিউডসহ বিখ্যাত কিছু স্থানে। মুক্তি পাবে আন্তর্জাতিকভাবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!