ads

বৃহস্পতিবার , ২৪ মার্চ ২০২২ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বীর নিবাস নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

স্টাফ রিপোর্টার
মার্চ ২৪, ২০২২ ১১:৪০ পূর্বাহ্ণ

শেরপুরে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে ও সদর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাসের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। ২৩ মার্চ বুধবার সকালে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের সূর্যদী গ্রামে ওই বীর নিবাসের নির্মাণ কাজের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।

Shamol Bangla Ads

ওইসময় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. খবিরুজ্জামান খাঁন, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন রহমান অমি, শেরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মানিক দত্ত, কামারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সারোয়ার জাহানসহ বীর মুক্তিযোদ্ধাগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়ন, পাকুড়িয়া ইউনিয়ন, ভাতশালা ইউনিয়ন, চরশেরপুর ইউনিয়ন, বেতমারী-ঘুঘুরাকান্দি ইউনিয়ন ও চরপক্ষীমারী ইউনিয়নে মুক্তিযোদ্ধাদের ২৮টি বীর নিবাস নামে আবাসন পাকাঘর নির্মাণ করা হচ্ছে। এসব নির্মাণাধীন প্রতিটি ঘরের বরাদ্দ দেয়া হয়েছে ১৪ লক্ষ ১০ হাজার ৩৮২ টাকা।

Shamol Bangla Ads

ঘর পেয়ে বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন বলেন, আওয়ামী লীগ সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর থেকে মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন করেছে। এরই ধারাবাহিকতায় মুক্তিযোদ্ধারা বেশ সম্মানিত হয়েছে। সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন তিনি।

Need Ads
error: কপি হবে না!