ads

সোমবার , ২১ মার্চ ২০২২ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ পেয়ে উল্লসিত শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার
মার্চ ২১, ২০২২ ৩:০৮ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে অস্বচ্ছল পরিবারের ৩১ জন শিক্ষার্থীকে স্কুল ড্রেস এবং ১১১ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ দেওয়া হয়েছে। ২১ মার্চ সোমবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আল মাসুদ শিক্ষার্থীদের হাতে ওই নতুন ড্রেস ও শিক্ষা উপকরণ তুলে দেন।

Shamol Bangla Ads

আমেরিকা প্রবাসী ড. জাফর ইকবালের আর্থিক সহায়তায় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস অব ঝিনাইগাতী’র উদ্যোগে এসব বিতরণ করা হয়। বিনামূল্যে স্কুল ড্রেস (ইউনিফর্ম) ও শিক্ষা উপকরণ (খাতা, কলম, পেন্সিল, স্কেল) পেয়ে শিক্ষার্থীরা উল্লসিত হয়ে ওঠে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘ভয়েস অব ঝিনাইগাতীর’র প্রতিষ্ঠাতা ও ইউপি সদস্য মো. জাহিদুল হক মনির। বক্তব্য রাখেন ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. রুস্তম আলী, সাংবাদিক মো. গোলাম রব্বানী টিটু, ‘ভয়েস অব ঝিনাইগাতীর’র এ্যাডমিন মো. সোহেল রানা, মাহমুদ হাসান রনি প্রমুখ।

Shamol Bangla Ads

‘ভয়েস অব ঝিনাইগাতীর’র প্রতিষ্ঠাতা ও ইউপি সদস্য মো. জাহিদুল হক মনির জানান, এলাকার আর্থ-সামাজিক অবস্থার কাঙ্ক্ষিত পরিবর্তন সাধনের জন্য স্থায়িত্বশীল উন্নয়নের মাধ্যমে, আত্মনির্ভরশীল সুখী ও সমৃদ্ধশালী অবক্ষয়মুক্ত সমাজ গঠন করা তাদের স্বপ্ন। বিশেষ করে পিছিয়ে পড়া সমাজের অনগ্রসর নারী-পুরুষের আর্থ-সামাজিক অবস্থার ইতিবাচক পরিবর্তনে সমন্বিত প্রচেষ্টা থাকবে। সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক। শুধু সামাজিক উন্নয়ননমূলক, সাংস্কৃতিক ও স্বেচ্ছায় অসহায় মানুষের পাশে থাকবে এ সংগঠন। সময়োপযোগী ও কল্যাণকর কর্মসূচি বাস্তবায়ন করাই সংগঠনের মূল লক্ষ্য।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!