ads

রবিবার , ২০ মার্চ ২০২২ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পুতিনের সঙ্গে আলোচনা ব্যর্থ হলেই তৃতীয় বিশ্বযুদ্ধ : জেলেনস্কি

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২০, ২০২২ ৯:১৫ অপরাহ্ণ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় প্রস্তুত আছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে আলোচনা ব্যর্থ হওয়ার অর্থ হলো—দুই দেশের মধ্যকার লড়াইয়ের ফলাফল হিসেবে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে বলেও সতর্ক করেছেন তিনি। রোববার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানিয়েছেন।

Shamol Bangla Ads

সিএনএনের সাংবাদিক ফরিদ জাকারিয়ার সঙ্গে আলাপকালে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘আমি তাঁর (পুতিন) সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত। বিগত দুই বছর ধরেই প্রস্তুত ছিলাম। আমি মনে করি যে—আলোচনা ছাড়া কোনোভাবেই এই যুদ্ধের সমাপ্তি ঘটাতে পারব না।’
জেলেনস্কি আরও বলেন, ‘আমাদের সামনে যদি এই যুদ্ধ বন্ধের ১ শতাংশও সম্ভাবনা থাকে আমি মনে করি—আমাদের এই সুযোগটি নেওয়া দরকার। আমাদের সেটা করতে হবে। আমরা প্রতিদিন মানুষ হারাচ্ছি; নিরীহ মানুষ।’

জেলেনস্কি আরও বলেন, ‘রাশিয়ার সেনাবাহিনী আমাদের হত্যা করতে, নির্মূল করতে এসেছে। আমরা দেখাতে পারি যে—আমাদের জনগণ ও আমাদের সেনাবাহিনীর যে আত্মমর্যাদা তাতে আমরা যেকোনো শক্তিশালী আঘাত মোকাবিলা করতে সক্ষম, পাল্টা আঘাত করতেও সক্ষম। কিন্তু, দুর্ভাগ্যবশত—আমাদের আত্মমর্যাদা আমাদের নাগরিকদের জীবন রক্ষা করতে পারছে না।

Shamol Bangla Ads

সুতরাং, আমি মনে করি, আমাদের যেকোনো পথ ব্যবহার করতে হবে—আলোচনার জন্য, পুতিনের সঙ্গে কথা বলার জন্য—যেকোনো সম্ভাবনা, যেকোনো সুযোগ কাজে লাগাতে হবে। এই প্রচেষ্টা ব্যর্থ হওয়ার অর্থ তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু।’

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!