ads

সোমবার , ৭ মার্চ ২০২২ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ী প্রেসক্লাবের নব নির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

সিফাত শাহরিয়ার, নালিতাবাড়ী
মার্চ ৭, ২০২২ ৩:০৬ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় কর্মরত সাংবাদিকদের প্রতিষ্ঠান প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

Shamol Bangla Ads

৬ মার্চ রবিবার রাতে উপজেলার শহীদ মিনার সংলগ্ন প্রেসক্লাব কার্যালয়ে নবনির্বাচিত সভাপতি-সম্পাদকসহ বিভিন্ন পদে বিজয়ীদের শপথ বাক্য পাঠ করান সিনিয়র সাংবাদিক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি এমএ হাকাম হীরা এবং সাবেক সাধারণ সম্পাদক বাবু গোপাল চন্দ্র সরকার। ওইসময় প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি সামেদুল ইসলাম তালুকদার উপস্থিত ছিলেন।

পরে নবনির্বাচিত সভাপতি আব্দুল মান্নান সোহেল ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরকে দায়িত্ব হস্তান্তর করেন সাবেক সভাপতি এমএ হাকাম হীরা ও সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব দে কেটু। ওইসময় কার্যনির্বাহী কমিটির ৩ সদস্যকে ঊর্ধ্বতন পরিষদের সমন্বয়ে কার্যকরী কমিটিতে নাম প্রকাশ করা হয়।

Shamol Bangla Ads

নবনির্বাচিত কার্যকরী কমিটির সদস্যরা হলেন সভাপতি আব্দুল মান্নান সোহেল, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, মাহফুজুর রহমান সোহাগ, অর্থ বিষয়ক সম্পাদক আল হেলাল, সহ-সাধারণ সম্পাদক আব্দুল মোমেন, সাংগঠনিক সম্পাদক জাফর আহমেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মঞ্জুরুল আহসান, প্রচার ও দফতর সম্পাদক হারুন অর রশিদ, কল্যাণ তহবিল সম্পাদক এম. সুরুজ্জামান, কার্যকরী পরিষদ সদস্য প্রিন্সিপাল মুনিরুজ্জামান মুনির, মঞ্জুরুল আহসান ও মুজাহিদুল ইসলাম উজ্জল।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!