ads

বুধবার , ৯ ফেব্রুয়ারি ২০২২ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় সাংবাদিকের চেষ্টায় নতুন ঘর পেল বাক-শ্রবণ প্রতিবন্ধী অজুফা

জাহাঙ্গীর হোসেন, নকলা
ফেব্রুয়ারি ৯, ২০২২ ১:১১ অপরাহ্ণ

শেরপুরের নকলায় ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক আজকের বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক সোহেল রানার চেষ্টায় নতুন ঘর পেল বাক-শ্রবণ প্রতিবন্ধী অসহায় বিধবা অজুফা বেগম (৬৫)। অজুফা বেগমের বাড়ি টালকী ইউনিয়নের বিবিরচর চাঁনবাড়ি গ্রামে। তার স্বামীর নাম মৃত রুস্তম আলী। ৭ ফেব্রুয়ারি সোমবার বিকেলে ঘরটির উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন ও ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার।

Shamol Bangla Ads

ওইসময় পৌরশহরের পারফেক্ট পাবলিক স্কুলের পরিচালক মনিরুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি এএসআই মোজাম্মেল হক, উপজেলা সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক দিদারুল আল-আমিনসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায় নিজের কোন জায়গাজমি না থাকায় রুস্তম আলী দীর্ঘদিন ধরে বাক-শ্রবণ প্রতিবন্ধী স্ত্রী অজুফা বেগম ও ২ মেয়েসহ অন্যের বাড়িতে একটি ডেরায় থেকে দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। মেয়েদের বিয়ের পর বছর দশেক আগে নানা রোগশোকে ভোগে মারা যান রুস্তম আলী। তখন থেকে মা নুরুন্নেছাকে (৯০) নিয়ে এলাকাবাসীর সাহায্য সহযোগিতায় সেই ডেরায় চলছিল অজূফার সংসার। কিন্তু সম্প্রতি ডেরাটি ভেঙে পড়ার উপক্রম হলে মাথাগোঁজার ঠাঁইটুকু হারাতে বসেন অজুফা বেগম। বিষয়টি দৈনিক আজকের বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক সোহেল রানার নজরে এলে তিনি অজুফা বেগমের জন্য একটি ঘর নির্মাণে সহযোগিতা চেয়ে ফেইসবুকে স্ট্যটাস দেন। এতে অনেকে এগিয়ে আসে। পরবর্তীতে অজুফা বেগমের নিকটাত্মীয়দের কাছ থেকে এক শতাংশ জমির ব্যবস্থা করে সেখানে একটি ছোট টিনের দোচালা ঘর তুলে দেন সাংবাদিক সোহেল রানা।

Shamol Bangla Ads

প্রতিবন্ধী অজুফা বেগমের মা নুরুন্নেছা জানান, জামাইডা মরার পর থাইক্যা সরহারি ভাতার কয়ডা ট্যাহা আর আশপাশের মানুষের দয়ায় আমগর চাইড্যা খাওনের বেবস্তা অইলেও ডেরাডা ভাইঙা পড়বার লাগছে দেইক্যা মেয়েডারে নিয়া অনেক জনের কাছে একটা ঘরের লাইগ্যা ঘুরছি। কেউ সাহায্য করবার চায় না। আইজ এডা নতুন ঘর পাইয়া খুব ভাল লাগতাছে। বোবা, হাটকালা মেয়েডারে নিয়া একটু শান্তিতে ঘুমাইবার পামু।

সাংবাদিক সোহেল রানা বলেন, প্রতিবন্ধী অসহায় অজুফা বেগমের জন্য একটি ঘর নির্মাণে সহযোগিতা চেয়ে ফেইসবুকে স্ট্যাটাস দেওয়ার পর বিভিন্ন জনের কাছ থেকে মোট ৮৯ হাজার ৩৬০ টাকা আর্থিক সহযোগিতা পেয়েছি। পরবর্তীতে ১ লক্ষ ১০ হাজার ৪২০ টাকা খরচ করে ২২ ফুট দৈর্ঘ্য ও ১৪ ফুট প্রস্থের একটি ভিটি পাকা দোচালা টিনের ঘর তৈরি করা হয়েছে। দেওয়া হয়েছে লেপ, তোশকসহ কিছু প্রয়োজনীয় সামগ্রী। ঘরটির নাম দেওয়া হয়েছে শান্তি নিবাস।

টালকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাফফর মহিউদ্দিন বুলবুল জানান, এটি নি:সন্দেহে একটি ভাল উদ্যোগ। অসহায় বিধবা অজুফা বেগমের জন্য ইউনিয়ন পরিষদ থেকে সাধ্যানুযায়ী সহযোগিতা করা হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!