ads

বৃহস্পতিবার , ২০ জানুয়ারি ২০২২ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মমেকের করোনা ইউনিটে আরও ৩ জনের মৃত্যু

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২০, ২০২২ ৭:৪৭ অপরাহ্ণ

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন করোনায় আক্রান্ত হয়ে এবং অন্য দুইজন উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

Shamol Bangla Ads

মারা যাওয়া ব্যক্তিরা হলেন ময়মনসিংহ সদরের রাবেয়া খাতুন (৬৫), নেত্রকোনা সদরের এনামুল হক (৩৮) ও জামালপুর সদরের দুলাল উদ্দিন (৮০)। তিনজনের মধ্যে রাবেয়া খাতুন করোনা পজিটিভ ছিলেন। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকালে মমেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ২৪ ঘণ্টায় ইউনিটটিতে নতুন করে ১৮ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ জনে।

Shamol Bangla Ads

এরমধ্যে করোনাভাইরাস পজিটিভ রোগী ৩২ জন। এছাড়াও বর্তমানে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন চারজন। আর গত ২৪ ঘণ্টায় ছয়জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলেও জানান ডা. মহিউদ্দিন খান মুন।

এদিকে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ৪৫৫ জনের নমুনা পরীক্ষা করে ৯০ জন করোনা শনাক্ত হয়েছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!