ads

বুধবার , ১২ জানুয়ারি ২০২২ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর কথা জানাল উ. কোরিয়া

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১২, ২০২২ ৩:৫৬ অপরাহ্ণ

আবারও হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। গতকাল মঙ্গলবার এই পরীক্ষা চালানো হয়। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএর বরাত দিয়ে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

Shamol Bangla Ads

কেসিএনএর প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্রটি ১ হাজার কিলোমিটার দূরে একটি নির্দিষ্ট লক্ষ্যকে সুনির্দিষ্টভাবে আঘাত করতে সক্ষম। এ নিয়ে তৃতীয়বারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। আর চলতি সপ্তাহের মধ্যেই দ্বিতীয়বারের মতো এই মিসাইলের পরীক্ষা চালাল পিয়ংইয়ং।

এর আগে দক্ষিণ কোরিয়া ও জাপান দাবি করে, গতকাল মঙ্গলবার ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স।

Shamol Bangla Ads

উল্লেখ্য, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে পাঁচগুণ বেশি গতিতে ছুটতে পারে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর খুব দ্রুত ওপরে উঠে আবার দ্রুত নেমে আসে। এরপর আনুভূমিকভাবে বায়ুমণ্ডলের মধ্যেই চলতে থাকে এবং চলমান অবস্থায়ও গতিপথ পরিবর্তন করতে পারে, যা ব্যালিস্টিক মিসাইল থেকে ভিন্ন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!