ads

বৃহস্পতিবার , ১৪ জানুয়ারি ২০২১ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রোহিঙ্গা শিবিরে আগুন, ৫ শতাধিক ঘর পুড়ে ছাই

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১৪, ২০২১ ১:২৪ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : কক্সবাজারের টেকনাফ উপজেলায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে আগুনে ৫ শতাধিক ঘর পুড়ে ছাই হয়েছে। ১৩ জানুয়ারি বুধবার রাত ৩ টার দিকে উপজেলার নয়াপাড়ার নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। অতিরিক্ত ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কমিশনার মো. সামছু-দৌজা নয়ন ওইসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ৩টার দিকে উপজেলার নয়াপাড়ার নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে আগুন লাগে।

Shamol Bangla Ads

জানা যায়, টেকনাফ ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর বৃহস্পতিবার ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে এরই মধ্যে ক্যাম্পটির ‘পাঁচ শতাধিক’ ঘর সম্পূর্ণ পুড়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!