ads

শনিবার , ১৯ ডিসেম্বর ২০২০ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ ড্রেজার ধ্বংস

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ১৯, ২০২০ ৭:০৯ অপরাহ্ণ

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে চেল্লাখালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬টি শ্যালো ইঞ্জিনচালিত ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। ১৯ ডিসেম্বর শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহ্ফুজুল আলম মাসুমের নেতৃত্বে ওই অভিযান পরিচালিত হয়।

Shamol Bangla Ads

জানা যায়, প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে উপজেলার পাহাড়ি নদী চেল্লাখালীর বুরুঙ্গা ও পলাশিকুড়া মৌজায় নিষিদ্ধ সীমানার মধ্যে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। শনিবার জেলা প্রশাসনের নির্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহ্ফুজুল আলম মাসুম ওইসব স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬টি ্যালো ইঞ্জিনচালিত ড্রেজার মেশিন জব্দ করে তা ধ্বংস করা হয়। ওইসময় বালু উত্তোলনে জড়িতরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

Need Ads
error: কপি হবে না!