ads

রবিবার , ১৮ আগস্ট ২০১৯ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অতিরিক্ত ডিআইজি হলেন পুলিশের ২০ কর্মকর্তা

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ১৮, ২০১৯ ৮:১৫ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : পুলিশের ২০ কর্মকতাকে অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। ১৮ আগস্ট রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে বলা হয়, এই ২০ কর্মকর্তাকে অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি দিয়ে পুলিশ অধিদফতরে ন্যস্ত করা হলো। পরে আরেক বিজ্ঞপ্তিতে তাদের পদায়নের স্থান জানানো হয়।
পদোন্নতিপ্রাপ্তরা হলেন- অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক মো. হাবিবুর রহমান, উপ-পুলিশ কমিশনার তানভীর হায়দার চৌধুরী, উপ-পুলিশ কমিশনার এস এম ফজলুর রহমান, সহকারী পুলিশ মহাপরিদর্শক মো. কামরুল আহসান, পুলিশ সুপার এস এম আইনুল বারী, উপ-পুলিশ কমিশনার হাবিবুর রহমান খান, পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মো. ইকবাল হোসেন, পুলিশ সুপার মো. গোলাম রউফ খান, পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, সহকারী পুলিশ মহাপরিদর্শক শামীমা বেগম, উপ-পুলিশ কমিশনার সালমা বেগম, উপ-পুলিশ কমিশনার মিরাজ উদ্দিন আহম্মেদ, পুলিশ সুপার এ কে এম এহসান উল্লাহ, পুলিশ সুপারশাহ মিজান শাফিউর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ তবারক উল্লাহ, পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার এস এম মোস্তাক আহমেদ খান ও পুলিশ সুপার জিহাদুল কবির।

Need Ads
error: কপি হবে না!