ads

রবিবার , ২৮ জুলাই ২০১৯ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ডেঙ্গু পরীক্ষার ফি ৫শ টাকা নির্ধারণ

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ২৮, ২০১৯ ৭:৫৫ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : দেশের সব বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে ডেঙ্গু টেস্টের ফি ৫০০ টাকার বেশি না নেওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। ওই মূল্য তালিকা রবিবার থেকে কার্যকর হবে। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত এই মূল্য তালিকা কার্যকর থাকবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে ডেঙ্গু ব্যবস্থাপনা বিষয়ে সাম্প্রতিক কিছু চ্যালেঞ্জ মোকাবেলার জন্য ঢাকা শহরের বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের মালিক পক্ষের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের আলোচনার প্রেক্ষিতে ডেঙ্গুর NS1 পরীক্ষা করতে সর্বোচ্চ ৫০০ টাকা নেওয়া যাবে। CBC পরীক্ষার জন্য নেওয়া যাবে সর্বোচ্চ ৪০০ টাকা। এছাড়া IgG ও IgM এই দুটি পরীক্ষা করাতে হবে ৫০০ টাকার মধ্যে।
এছাড়াও সব সেবা প্রতিষ্ঠানে ডেঙ্গু রোগীদের জন্য একটি ‘ওয়ান স্টপ সেন্টার’ চালু এবং সব হাসপাতালে শয্যা সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়। বাসস

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!