ads

শনিবার , ১৯ নভেম্বর ২০১৬ | ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় তুলা চাষিদের দিনব্যাপী প্রশিক্ষন

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১৯, ২০১৬ ২:০৭ অপরাহ্ণ

tulaমোঃ মোশারফ হোসেন, নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় ৩০ জন তুলা চাষিকে দিনব্যাপী প্রশিক্ষন দেওয়া হয়েছে। ১৯ নভেম্বর শনিবার সকালে চন্দ্রকোণা ইউনিয়ন পরিষদের হলরুমে ওই প্রশিক্ষন করানো হয়। তুলা উন্নয়ন বোর্ড আয়োজিত সম্প্রসারিত তুলা চাষ প্রকল্প (ফেজ-১) এর আওতায় নকলা সাব ইউনিট এর তত্বাবধানে এবং ইউনিয়ন পরিষদের সহযোগিতায় ওই প্রশিক্ষন কর্মসূচী অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা কৃষিবিদ খালেদা ইয়াসমিন। প্রধান অতিথি হিসেবে শেরপুর খামারবাড়ির উপ-পরিচালক কৃষিবিদ আশরাফ উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নকলা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ হুমায়ূন কবীর। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় ইউনিট কর্মকর্তা মোঃ ইসরাইল হোসেন, ফিল্ড কর্মকর্তা শহিদুর রহমান এবং ৩০ জন তুলা চাষি উপস্থিত ছিলেন। চাষিদের তুলা চাষ ও উৎপাদন কৌশলের উপর প্রশিক্ষণ দেওয়া হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!