শ্রীবরদী প্রতিনিধি : ‘সকল শিশুর জন্যে পুষ্টি নিশ্চিত করণ’ কর্মসূচীর অংশ হিসেবে গান আর নৃত্যের মধ্যে দিয়ে শেরপুরের শ্রীবরদীতে অনুষ্ঠিত হয়েছে দেয়ালিকা প্রতিযোগিতা। মঙ্গলবার আইডিয়াল স্কুল মাঠে এ প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়। এডিপি ওয়ার্ল্ড ভিশন ও বিদ্যালয় উন্নয়ন কমিটির উদ্যোগে দেয়ালিকা প্রতিযোগিতা উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় উন্নয়ন কমিটির সভাপতি ও কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডিপি ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার অরবিন্দ সিলভেষ্টার গমেজ।
এডিপি ওয়ার্ল্ড ভিশনের প্রজেক্ট অফিসার নম্রতা হাউই এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষক উছমান আলী, স্বাস্থ্য পরিচালক মোজাম্মেল হক, প্রধান শিক্ষক নুরুজ্জামান বাদল প্রমূখ। এতে অংশ গ্রহণ করে সাতটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। এদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে কাকিলাকুড়া বালিকা উচ্চ বিদ্যালয়। পরে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।




